Saturday, March 23, 2013

প্রতীক্ষা


এইচ এম শরীফ উল্লাহ
********************
তোমার অনিন্দ্য চেতনায় আমি মিশে যেতে চাই;
তোমার হৃদয়ের উঞ্চতায় আমি স্পন্দন হতে চাই;
তোমার সুখস্পর্শে আমি ছায়া হয়ে মায়া দিতে চাই;
তোমার কালো রাতে আলো হয়ে দীপ জ্বালাতে চাই;
তোমার নিঃশ্বাসের উঞ্চতায় বকুলের সৌরভ ছড়াতে চাই;
তোমার আনন্দে চিক চিক করা বিস্ফারিত দৃষ্টির সীমানায়,
এক ঝলক ভালোবাসার রং ছড়াতে চাই;
এই দেখ, আমার অঞ্জলি ভরা ভালোবাসা!
তোমার প্রেম মন্দিরে দাঁড়িয়ে প্রতীক্ষারত।
————
জুলাই-৮, ২০১২
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৩ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. ফকির আবদুল মালেক : ০৮-০৭-২০১২ | ২০:৫৪ |
    Delete
    ছোট কিন্তু হৃদয়গ্রাহী।
    …………………..
    কবে যে কবিরা তোমাকে ছাড়া লিখবে কবিতা
    আমি তোমায় নিয়ে দেখ কিছু লিখি না কোন কথা
    শুধু যখন আকাশ অনেক সুন্দর হয়ে হয় নীল
    আমি শুধু তোমাতে হয়ে যাই লীন।
    …….. লীন হলে কি কিছু যায় লিখ?
  2. ডা. দাউদ : ০৮-০৭-২০১২ | ২২:২১ |
    Delete
    তোমার নিঃশ্বাসের উঞ্চতায় বকুলের সৌরভ ছড়াতে চাই;
    তোমার আনন্দে চিক চিক করা বিস্ফারিত দৃষ্টির সীমানায়,
    এক ঝলক ভালোবাসার রং ছড়াতে চাই;
    এত্ত কিছুই চাইলেন
    কি পেলেন তাতো জানলেন না Smile
    মনে হচ্ছে অনেক দিন পর আপনার কাব্য পড়ার সুযোগ পেলাম
    আমার আন্তরিক অভিনন্দন জানবেন।
  3. এস. এম. কামরুল আহসান : ০৮-০৭-২০১২ | ২৩:০০ |
    Delete
    ই দেখ, আমার অঞ্জলি ভরা ভালোবাসা!
    তোমার প্রেম মন্দিরে দাঁড়িয়ে প্রতীক্ষারত।
    বাহ! হৃদয় ভরে গেল।
  4. চারুমান্নান : ০৯-০৭-২০১২ | ১০:৪০ |
    Delete
    এই দেখ, আমার অঞ্জলি ভরা ভালোবাসা!
    তোমার প্রেম মন্দিরে দাঁড়িয়ে প্রতীক্ষারত।
    বাহা দারুন প্রেম,,,,,,,,,,,
  5. বিষণ্ণময়ী : ০৯-০৭-২০১২ | ১৪:৪৯ |
    Delete
    ছোট লেখনী অনেক বড় কিছু বলে গেলেন সেই তোমাকে যদি সেই তোমাকে বুঝেন তবেই আপনি স্বার্থক।
    ভাল হয়েছে লেখাটা।

No comments:

Post a Comment