Friday, August 3, 2012

একটি মুক্ত পাখি



free bird pic 1
এক.
ছোট্ট ছেলে সামা।
তার পরিবারের সবাই তাকে ‘লাজুক ছেলে’ বলে ডাকে, তবে এটা সত্য যে, সে ‘ছিঁচকাঁদুনে’ বালক নয় ।
ছিলো লাজুক, কিন্তু অল্প স্বল্প লাজুক না, খুব বেশি লাজুক। যদি কোন অপরিচিত আগন্তুক বা আত্মীয় তাদের বাড়ি এসে চা বা খাবার খাওয়ার সময় তার নাম নিয়ে ডাকে, সামা তার মাথা নীচু করে চোখ বন্ধ করে কয়েক মিনিটের মধ্যে রোম ত্যাগ করে ছুটে চলে যায়। তার মাতা-পিতাও তার ব্যবহারে অস্বস্তি বোধ করেন, এবং সবসময় মেহমান চলে যাওয়ার পর তাকে তিরস্কার করেন।
“তুমি আর এখন ছোট্ট খোকাটি নও! তুমি আট বছরের বালক! কেন তুমি উত্তর দিতে পার না, যখন তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করে?” এভাবে তার মা তার প্রতি রাগের সাথে গম্ভীর গলায় বজ্রপাত করলেন%

রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৪ টি মন্তব্য (লেখকের ৭টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুহাম্মদ সাঈদ আরমান : ১০-০৬-২০১২ | ১৯:৩৪ |
    Delete
  2. নাজমুল হুদা : ১১-০৬-২০১২ | ১২:১৪ |
    Delete
    বিদেশী গল্পের সাথে সেতুবন্ধনের এই প্রয়াস প্রশংসণীয়! গল্পটাও শিক্ষামূলক আর পরিবেশ সচেতন করে তুলবার জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে। ভাষায় কোথাও কোথাও কিছু মিশ্রণ ঘটেছে, আছে কিছু টাইপো। এগুলো দূর করলে এটাকে অনবদ্য অনুবাদ বলতে যা বুঝায় তা হয়ে উঠবে।
    আপনার এ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ভাই।

খোকার ইচ্ছে



এইচ এম শরীফ উল্লাহ
————————————————————–
উৎসর্গঃ (একজন সুন্দর মনের মানুষ) সায়েদা আলী
এবং আমাদের সবার প্রিয় মা-বাবা হারা মেঘ
****************************
cb517fd427c67a5141ac65dcc25318a7
ইচ্ছে করে ছোট্ট খোকার
যাবে চাঁদের দেশে;
বিশ্বটাকে দেখবে এবার
আবিস্কারের নেশে।
ইচ্ছে তাহার হবে একদিন
রঙ্গিন প্রজাপতি;
মনের ডানায় উড়বে সদা
ছড়াবে মনের জ্যোতি!
খোকার ইচ্ছে হবে বড়
হবে মহিয়ান;
আত্ম-পর সব ভুলে
হবে আগুয়ান!
দেশের তরে ভালোবাসা
সবার তরে সুখ;
সদা বলবে সত্য কথা
থাকবে না আর দুখ।
ফুলের মতো গড়বে জীবন
পরের সুখে সুখী;
নিজকে ভুলে পরকে আপন
থাকবে না কেউ দুখী।
চাঁদ হাসবে,তারা হাসবে
হাসবে খোকার দেশ;
দুই হাতে সুখ বিলাবে
হইবে না কো শেষ।
সৎ জীবনে ব্রত হবে
হতে হবে মহৎ;
সত্যের পথে চলতে হবে
হতেই হবে সৎ।
স্বপ্ন খোকার জীবন গড়ার
গড়বে আপন দেশ;
বাঁচার মতো বাঁচতে হবে
থাকবে না কো ক্লেশ।
little baby dreaming niceD.megh
——–
২২জুন, ২০১২

রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুহাম্মদ সাঈদ আরমান : ২৩-০৬-২০১২ | ১১:১৮ |
    Delete
    সৎ জীবনে ব্রত হবে
    হতে হবে মহৎ;
    সত্যের পথে চলতে হবে
    হতেই হবে সৎ। সুন্দর লিখেছেন । শুভকামনা সতত