Saturday, February 1, 2014

পদ্মভূষণে অস্বীকৃতি


আপডেট: ০০:১৫, ফেব্রুয়ারী ০১, ২০১৪ প্রিন্ট সংস্করণ
ভারতের সাবেক বিচারপতি প্রয়াত জে এস ভার্মার পরিবার তাঁকে দেওয়া মরণোত্তর রাষ্ট্রীয় খেতাব পদ্মভূষণ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। এ পুরস্কার গ্রহণ বিচারপতি ভার্মার ‘মূল্যবোধের পরিপন্থী’ বলে পরিবার এ সিদ্ধান্ত নেয়। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে পাঠানো এক চিঠিতে বিচারপতি ভার্মার স্ত্রী পুষ্পা বলেন, দেশের মানুষের হূদয়ে আসন গড়ে নেওয়াই ভার্মার জন্য সর্বোচ্চ সম্মানের। তিনি কখনোই পুরস্কার, সম্মাননা বা কোনো সুবিধা নিতে আগ্রহী ছিলেন না। আমরা এমন কিছু গ্রহণ করব না যা তিনি জীবদ্দশায় নিজে গ্রহণ করতেন না। পিটিআই।